বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৩

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১০মে) রাত ১১ টার দিকে উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একদল ডাকাত একটি পিকআপ গাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভালুকা থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত হলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ যার নাম্বার (ঢাকা-মেট্টো-ন২৩-১৭-০২) এবং বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন-ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আব্দুল সালামের ছেলে কাইয়ূম, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া এবং উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ।

ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com