শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ট্রাক চাপায় পিতা-পুত্রের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী মসজিদের খতিব মাওলানা মোঃ খাইরুল ইসলাম (২৯) ও তার শিশুপুত্র মোহাম্মদ বীন খায়ের (৫) ঘটনাস্থলেই মারা যায়।

শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বাঘ সাতরা মৃধাবাড়ীর সামনে ভরাডোবা-ঘাটাইল সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাওলানা মোঃ খাইরুল ইসলাম গাজীপুর সদর উপজেলার দৌলতপুর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুপুত্রকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বাঘ সাতরা মৃধাবাড়ী সামনে ভরাডোবা-ঘাটাইল সড়কে মোড় ঘুরার সময় সামনে থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্য হয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com