শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় জাতীয় যুব সংহতির কমিটি গঠন, সভাপতি জয়নাল, সম্পাদক মমিনুল

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: জাতীয় যুব সংহতি ভালুকা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ জয়নাল আবেদিন সভাপতি, মোঃ মমিনুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা উপজেলা বাসস্ট্যান্ডের রাজধানী হোটেলে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে, ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হকের সঞ্চালনায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক ও ভালুকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হাফিজ উদ্দিন মাস্টার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু, প্রধান আলোচক মোঃ শরীফ উদ্দিন সদস্য সচিব ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ পাঠান, ময়মনষিংহ জেলা জাপার সদস্য আঃ কাদের সরকার, এবিএম সিদ্দিক, নূর মোহাম্মদ গোলাম, রফিকুল ইসলাম পাঠান, ময়মনসিংহ জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক ফজলুল হক মাস্টার, এডভোকেট কামরুল হাসান, শাহজাহান শরীফ প্রমূখ।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষকপার্টি, স্বেচ্ছাসেবক পার্টি ও অন্যান্য নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলনে সকলের সম্মতিক্রমে মোঃ জয়নাল আবেদিনকে সভাপতি, মোঃ মমিনুল ইসলাম মোল্লাকে সাধারণ সম্পাদক, মোঃ নেছার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com