শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, ধাক্কা দিয়ে ফেলায় নারী শ্রমিক আহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের চেষ্টা ও হত্যার উদ্দেশ্য বাস থেকে ধাক্কা মেরে ফেলে মারাক্তক আহত করেছে চালক ও সহকারীরা।

শুক্রবার (১৬ জুন) রাতে উপজেলার হবিরবাড়ী মায়ের মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বাসের দুই সহকারী ময়মনসিংহ ত্রিশাল থানার কাশীগঞ্জ এলাকার শ্রী রবিদাশের ছেলে আনন্দ দাস (১৯) ও ত্রিশালের রায়মনি এলাকার আরফান আলীর ছেলে আরিফ (২০) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ তাদের দেওয়া তথ্যে ত্রিশাল থানা এলাকা থেকে চালককে আটক করে। ওই চালক টাংগাইল জেলার ধনবাড়ী থানার কুমারপাড়া এলাকার আমির হোসেনের ছেলে রাকিব (২১)।

ভুক্তভোগী নারী শ্রমিকের দাবী শুক্রবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বাসে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে চলন্ত গাড়ী থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার স্বীকার করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূইয়া স্যারের নির্দেশনায় এক ঘন্টার মধ্যে চালক সহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার বিকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com