শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় গোবরের গর্তে পড়ে শিশুর মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় গোবর ফেলার গর্তে পড়ে জুনায়েত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে ভালুকা পৌরসভার কাঠালী এলাকায়। নিহত শিশুটি ওই এলাকার আনিছুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাস্থ কাঠালী এলাকার আনিছুর রহমানের শিশু ছেলে জুনায়েত শনিবার বিকেলে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে গোবরের গর্তে পড়ে মারা যায়। অনেক খোঁজাখুজির পর গোবরের গর্ত থেকে পরিবারের লোকজন শিশুটির লাশ উদ্ধার করেন।

ভালুকা মডেল থানার এসআই চন্দন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com