বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় গরুর জন্য মেয়ের হাতে বাবা খুন, আটক ৩

ভালুকায় গরুর জন্য মেয়ের হাতে বাবা খুন, আটক ৩

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় একটি গরুর জন্য মেয়ে শরিফার হাতে বাবা শফিকুল ইসলাম (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ে শরিফা, তার স্বামী সোহেল ও ছেলে রুদ্রকে আটক করেছে থানা পুলিশ।

৫ নভেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে আটটায় পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় ওই ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা (৩৫), তার স্বামী সোহেল (৪০) ও ছেলে রুদ্র (১৫) জোরপূর্বক গরু নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম তাদের বাধা দেয়। এতে তার মেয়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নিয়ে শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার সময় কতর্ব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষনা করেন। নিহত শফিকুল ইসলাম ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত মেয়ে শরিফা, তার স্বামী সোহেল ও ছেলে রুদ্রকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com