শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় কৃষকলীগ নেতার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বুধবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় সিটি গার্ডেনে এক মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, কৃষকলীগ নেতার পিতা মোঃ মোতালেব সরকার, আক্তারুজ্জামান প্রিন্স ও মোতাহার হোসেন রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে আ’লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেন। পরে বর্তমান সরকারের ১৫ বছরের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ভালুকার সন্তান হিসেবে সার্বক্ষনিক এলাকার উন্নয়নমূলক কাজসহ জনসাধারণের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছেন। ঢাকা থেকে এসে ভালুকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে ওইভাবেই মুল্যায়ন করে মনোনয়ন দিবেন এবং আবারো এই আসনটি নেত্রীকে উপহার দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com