বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকার গ্রেফতার

ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকার গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকারকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে।

২৭ নভেম্বর (বুধবার) রাতে ভালুকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মো. নোমান মুনসির নেতৃত্বে ২০ জনের একটি দল উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

নাঈম সরকার একজন কুখ্যাত অপরাধী হিসেবে এলাকায় পরিচিত। বিগত সরকারের ছত্রছায়ার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের সহযোগী হিসেবে ও হবিরবাড়ি যুবলীগ এর প্রচার সম্পাদকের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন বলে জানা গেছে।

থানা সূত্রে আরও জানা যায়, বিগত সরকারের সময় নাঈম এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভুমি দখল ও চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত ছিল। ৫ আগস্টের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে। তার পিতা জাফর সরকার এলাকায় ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে পরিচিত। ইতোমধ্যে তার নামে তিনটি মামলা রয়েছে এবং দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। আসামী মো. নাঈম সরকার তার ভাগ্নীর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ভালুকা চেয়ারম্যান বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে মো. নাঈম সরকারকে স্কয়ার মাস্টারবাড়ি হতে আটক করা হয়। আটকের পর তার গ্রামের বাড়ি ছোট কাশর গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আসামীকে রাতেই ভালুকা থানায় সোপর্দ করা হয়।

সেনাবাহিনীর মেজর মো. নোমান মুনসি জানান, নাঈম সরকারের গ্রেপ্তার আইন-শৃঙ্খলা বাহিনীর অটল অঙ্গীকারের প্রমান বহন করে। এটি একটি কঠোর বার্তা দেয় যে, অপরাধী যত প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com