বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা যানচলাচল চলাচল বন্ধ

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় বিভিন্ন দাবী দাওয়া নিয়ে প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাইদা কালেকশনের (লাবীব গ্রুপ) পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, সোমবার (৬ মে) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশন (লাবীব গ্রুপ)এর শ্রমিকরা বেতনের হারে ঈদ বোনাস কম, কাজের রেট কম, হাজিরা বোনাজ কম, ডিএমডির মাজাহারুল ইসলাম কর্তৃক ছাটাইয়ের হুমকি ও হয়রানির প্রতিবাদে কারাখানা থেকে বের হয়ে মায়ের মসজিদ এলাকায় প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার যানযটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

পুলিশ জানায়, দাবি আদায়ে সকালে মহাসড়কে অবস্থান নেয় রাইদা কালেকশন মিলের শ্রমিকরা। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে প্রায় ১০/১২ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানযটের দেখা দেয়।

খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান, ময়মনসিংহ শিল্পপুলিশের এসপি মোঃ মিজানুর রহমান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবী পূরণের আশ্বাস দিলে বিক্ষোদ্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়, পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com