বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় কারখানায় অজ্ঞাত রোগে ৬০ শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি

ভালুকায় কারখানায় অজ্ঞাত রোগে ৫৮ শ্রমিক অসুস্থ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় এল এস্কোয়্যার লিমিটেড নামের একটি কারখানায় অজ্ঞাত রোগে প্রায় ৬০ জন শ্রমিক অসুস্থ হয়েছে। তবে কারখানাটিতে হঠাৎ করে এতো শ্রমিকের অসুস্থতার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পরলে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে।

জানা যায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামিরদিয়া এলাকায় এল এস্কোয়্যার লিমিটেড এর শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে প্রায় ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে পরে। অসুস্থ শ্রমিকদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-৩১জন ও স্থানীয় মাস্টার বাড়ী পপুলার হসপিটালে ২৯ জন চিকিৎসাধীন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ শিল্প পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। কিছু সংখ্যক শ্রমিক অসুস্থ হয়েছে তবে এখনো কোন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন জানান, জামিরদিয়া এলাকায় এল এস্কোয়্যার লিমিটেড এর ৩১জন শ্রমিক গণমনস্তাত্ত্বিক রোগে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, ২৪ জন প্রাথমিক চিকিৎসার নিয়ে বাসায় চলে গেছে, বাকিরা ভর্তি এখনো চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বুধবার একই কারখানায় ১৬ জন শ্রমিক অসুস্থ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com