বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬এপ্রিল) সন্ধায় উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকার মৃত সালামত সরকারের ছেলে মিরকা হাসিনা বানু স্কুলের শিক্ষক মজিবুর রহমান পান্নার সাথে তার ছেলে ভালুকা সরকারী ডিগ্রী কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া রাব্বি (১৮)র দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল।

তারই জের ধরে শুক্রবার সন্ধায় রাব্বি তার নিজ বাড়িতে তার পিতা মজিবুর রহমান পান্নার বুকে ও পিঠে ছুরি দিয়ে একাধিক জখম করলে অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হাড়িয়ে মাটিতে পরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পান্নাকে তার পরিবারের লোকজন দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষনা করেন।

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম জানান, মজিবুর রহমান পান্নাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকার লোকজন, জানান রাব্বি সে মেধাবী ছাত্র হলেও নানা ধরনের নেশায় আসক্ত ছিল।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। আসামী রাব্বিকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com