বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় কলেজের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত

ভালুকায় কলেজের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নূরুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জায়েদা আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. আরিফ হোসেন, সহকারী শিক্ষক সুলতান উদ্দিন, আফাজ উদ্দিনসহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে ক্লাসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com