শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে ১০ লাখ টাকার মালামাল লুট

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া হামিদের মোড় নামক স্থানে বেইজবন কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে নৈশ প্রহরি ও মিস্ত্রিদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ১০/১৫ জন মুখোশধারী ডাকাত দল।

ঐ ওয়ার্কশপের নৈশপ্রহরি দুলাল মিয়া জানান, ১৭ জানুয়ারী বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মুখোশধারী ১০/১৫ জন লোক তাকে ও ওয়েল্ডিং মিস্ত্রি সবুজ ও সজিবকে অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে ৫ জন তাদেরকে আটক রেখে বাকিরা ৪ টি ওয়েল্ডিং মেশিন, জেনারেটর বড় ১ টি, ড্রিল মেশিন ৩ টি, আয়রন ড্রিল ৩ টি, গ্যানিং মেশিন ১০টি, টোল বক্স যন্ত্রসহ ৪টি, ওয়েল্ডিং রড ৮ প্যাক, হ্যামার ৩ টি, হাতুরি ৫ টি, চেইন কাপ্পা ২ টি, বড় মটর ৩ টি, হাইস্পিট কাটার ৪ টি ও অন্যান্য মালামাল সহ প্রায় ১০ লাখ টাকার লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে ওই ওয়ার্কশপের মালিক আলমগীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার ওয়ার্কশপ কারখানায় গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com