বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ভালুকায় এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় হত-দরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদের পক্ষ থেকে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার সকালে পৌরসভার ওয়াহেদ টাওয়ারে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি শাহ মোঃ কামাল আকন্দ, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা, আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, নূরে আলম জিকু সহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

জাকির হোসেন শিবলী জানান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ প্রধানমন্ত্রীর নির্দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে কর্মসংস্থানে যারা যেতে পারেন নাই তাদের জন্য এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com