বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় এক হাজার শীতার্তের মধ্যে মামুনের শীত বস্ত্র বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী নলুয়া কুড়ি এলাকায় শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেন ৭ জানুয়ারী আওয়ামী লীগের ডামি-স্বামী-মামী নির্বাচন হয়েছে।যা দেশের সাধারণ জনগণ প্রত্যাখান করেছে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব জিলানী বলেন, ৭ জানুয়ারী কোন নির্বাচন ছিলোনা এটা আ.লী-আ.লীগের প্রহসনের নির্বাচন, এটি ডামি-স্বামী-মামী ইলেকশন হয়েছে। এই ইলেকশন বিএনপি বর্জন করেছে এবং বিএনপির ডাকে সারা দেশের মানুষ সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায়নি। তিনি আরও বলেন এই ডামি নির্বাচন বাতিল করার জন্যঅচিরেই পার্টির সিদ্ধান্ত অনুযায়ী নতুন কর্মসূচির ঘোষণা আসছে । বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে অচিরেই বিএনপির নতুন কর্মসূচি আসছে।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, সহ সভাপতি নাসির আহাম্মেদ মোল্লা, সহ সাধারণ সম্পাদক রনি মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক তরহিদুল ইসলাম টিটু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মামুন হাসমী দিপু, কেন্দ্রীয় সদস্য আমানুল্লাহ আমান, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, বিএনপি নেতা নাজমুল আলম সোহাগ, খলিলুর রহমান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে এলাকার এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন তার নিজস্ব অর্থায়নে গতিয়ার বাজার এলাকার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দরিদ্র আলা উদ্দিনকে একটি অটোরিকশা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com