বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার

ভালুকায় এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় দুলাল মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, গত শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঔষধ কেনার জন্য দুলাল মন্ডল বাড়ির কাছেই বোর্ড বাজারে যায় রাত গভীর হওয়ার পরও বাসায় না ফিরলে আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করতে গিয়ে তাকে মৃত অবস্থায় রাস্তার পাশে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের দাবী দুলাল মন্ডলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত দুলাল মন্ডল উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হুদা জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com