বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চেয়ারম্যানদের বরণ ও বিদায় সংবর্ধনা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা, বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রথম সভা, বরণ ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। নতুন পরিষদের শপথ গ্রহণ করে দুপুরে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজ্বী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সঞ্চালনায় এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজ্বী রফিকুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বরণ ও বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com