শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বরণ করতে বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকালে কয়েকশ মোটর সাইকেল, প্রাইভেটকারসহ বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

ঢাকা ময়মনসিংহ মহা সড়কের নাছির গ্লাসের সামনে ফুল দিয়ে নতুন কমিটির সভাপতি মোঃ শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি এবং অন্যান্য সদস্যকে বরণ করেন। পরে নেতা কর্মীরা শুভাযাত্রা নিয়ে ভালুকা যুবলীগ অফিস এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, উপজেলা যুবলীগের সিঃ সহ-সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মকবুল হোসেন পাঠান, যুগ্ন সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক জনম মিসরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শামীম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com