শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১ টায় টি এম টেক্সটাইল লিঃ কারখানাটি পরিদর্শন করেন।

এ সময় কারখানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মালিক, ম্যানেজমেন্ট ব্যক্তিবর্গ, শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকদের সমন্বয়ে শিল্প কারখানার আইন-শৃংখলা নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্জয় কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্যকালে বলেন, আমরা সবসময় শ্রমিকদের সকল প্রকার সুবিধা-অসুবিধা সহ বকেয়া বেতন ভাতা ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি এবং খোঁজ খবর রাখছি, শ্রমিকদের বেতন ভাতা সঠিকভাবে প্রদান করার জন্য মালিক পক্ষকে অনুরোধ করি।

সভায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোরশেদ সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও কারখানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com