বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় আবারো শিক্ষকসহ ৮ শিক্ষার্থী বহিষ্কার

সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষায় আবারো একই প্রতিষ্ঠানের অসদুপায়ে সহযোগিতা করায় এক প্রভাষককে এবং অসদুপায় অবলম্বন করায় ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রবিবার (৭ জুলাই) সকালে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলীনূর খান।

বহিষ্কৃত ৮ জন মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষক মোস্তাফিজুর রহমান হলেন সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক।

এর আগে ৩০ জুন অনুষ্ঠিত প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই কেন্দ্র থেকে একই কলেজের ১০পরীক্ষার্থী ও সায়েরাা সাফায়েত কলেজের ব্যবসায়ী শিক্ষা বিষয়ের প্রভাষক সাদিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছিলো। চলতি বছর মনিংসান স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৭২১ জন শিক্ষার্থী এইসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান জানান, ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মনিংসান কলেজের ৮ পরীক্ষর্থী ও নকলে সহযোগীতার করার জন্য সায়েরা সাফায়েত উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এক শিক্ষককে বহিস্কার করা হযয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com