শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় অসহায় পরিবারের উপর হামলা, থানায় অভিযোগ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় শ্রত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের উপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের আখালিয়া গ্রামের অসহায় সিরাজ মিয়ার পরিবারের সাথে।

এ ঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে সিরাজ মিয়া জানান, গত রবিবার দিন দুপুরে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মোঃ বাছির উদ্দীনের ছেলে নুরুজ্জামান (৩৫), মৃত মোজাফফর আলীর ছেলে বাছির (৬০) ও তার স্ত্রী রিনা আক্তার (৫২) মিলে বাঁশের লাঠি দিয়ে সিরাজের মেয়ে নাজমা বেগমকে আঘাত করে মারাত্মক জখম করে। এসময় তার গলায় থাকা একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। নাজমার স্বামী রুবেল মিয়া এগিয়ে আসলে নুরুজ্জামান রুবেলকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়া মাথায় আঘাত করে এতে রুবেল গুরুত্বর আহত হয়। এ সময় আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com