শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় অসহায় পরিবারের কবরসহ জমি দখলের অভিযোগ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় এক অসহায় পরিবারের কবরসহ জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন অসহায় পরিবারের শুক্কুরী বেগম (৬৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ এলাকার শুক্কুরী বেগমের স্বামী মৃত তাহের আলীর কবরসহ ৮৩২ দাগের ৩.৫০ শতাংশ জমি জোর করে দখল করে ঘর নির্মাণ করেছে একই এলাকার মৃত শহর আলীর ৪ ছেলে শাহীদ মিয়া (৪০), জাহাঙ্গীর আলম (৪৫), হামিদ (৪৭), আনোয়ার (৩০) ও জাহাঙ্গীরের ছেলে সাব্বির (২৩), হামিদের ছেলে তানভীর (২৬) ও আবুল কালাম (৬০)।

ভোক্তভোগী শুক্করী বেগম জানান, তার খরিদকৃত ৮৩২ দাগের ৩.৫০ শতাংশ জমি উল্লেখিত ব্যক্তিরা জোর করে দখল করে ঘর নির্মাণ করে রেখেছে। তিনি আরও বলেন তার কোন ছেলে সন্তান না থাকায় স্বামী মারা যাওয়ার পর বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছেন।

এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জোর পূর্বক জমি দখলের ঘটনাটি অস্বীকার করে বলেন, তারা তাদের কাগজ পত্রের ভিত্তিতে জমিতে ঘর নির্মাণ করেছে। আর মৃত তাহের আলীর কবর সরকারি রাস্তার নিচে পড়ে গেছে বলেও তিনি জানান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অসহায় পরিবারের কবরসহ জমি দখলের ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com