বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় অবৈধ ৪টি করাতকল উচ্ছেদ ও মালামাল জব্দ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বন বিভাগ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে অবৈধ ৪টি করাতকল উচ্ছেদ করে মালামাল-যন্ত্রাংশ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।

রোববার বিকেলে ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলম খান। এ সময় ভালুকা রেঞ্জ হবিরবাড়ী বিটের ফরেস্টার গার্ড ও সকল স্টাফ উপস্থিত ছিলেন।

বন বিভাগ সুত্রে জানা যায়, উচ্ছেদকৃত করাতকল গুলোর বৈধ লাইসেন্স বা অনুমোদনের কাগজপত্র ছিল না। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে সঙ্গবদ্ধ সিন্ডিকেট উপজেলার বিভিন্ন জায়গাতে লাইসেন্সবিহীন অবৈধ করাতকল স্থাপন করে বনজ গাছ চিরাই করে আসছিল, খবর পেয়ে স্থানীয় বন বিভাগ অভিযান চালিয়ে করাতকল গুলো উচ্ছেদ করে যন্ত্রপাতি নিয়ে গেছে।

হবিরবাড়ী বিট কর্মকর্তা আশ্রাফুল আলম খান জানান, হবিরবাড়ী বিটের অধীনস্থ কাশড় এলাকা থেকে ২টি ও মেহরাবাড়ী ক্যাম্পের হাজীর হাজার এলাকায় স্থাপিত ২টি মোট ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ করে মালামাল-যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com