শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে ভালুকা ড্রিম ওয়াল্ড পার্কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ওই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আফতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা রুবেল ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিলকিছ আক্তার রুমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক মোঃ গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বাবুল মিয়া সরকার, নির্বাহী সভাপতি শেখ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সম্পাদক মোস্তাক আহমেদ খান প্রমূখ। অনুষ্ঠানে ১৫০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com