বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে দুই বোন নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিক্সা ও মুরগি বোঝাই মিনিট্রাকের সংঘর্ষে আসমা খাতুন (৩৫) ও শিরিনা খাতুন (২৪) নামে সহোদর দুই বোন নিহত ও তাদের আরেক বোনসহ ৫ জন আহত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের বঙ্গারভিটার আসাদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসমা খাতুন, শিরিনা খাতুন ও তাদের বোন অজুফা খাতুনসহ বেশ কয়েকজন মিলশ্রমিক ব্যাটারিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার উথুরা হাতিবেড় গ্রামের জাহিদ ট্রেডার্সের সামনে ঘাটাইলগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাকের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বোন আসমা খাতুন ও শিরিনা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় তাদের অপর বোন অজুফা খাতুন (২৮), অটোরিকশা চালক জুলহাস (৩২) ও অপর যাত্রী মুর্শেদা খাতুনসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ওই সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয়দের অভিযোগ, জাহিদ ট্রেডার্সের সামনে দীর্ঘদিন ধরে মাটি ও বালি ফেলে রাখার কারণে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সরু হয়ে প্রায়ই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই বোন মিলশ্রমিক ছিলেন। তাদের লাশ উদ্ধার এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com