বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে একজনের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী সিডস্টোর ড্রাইভার পাড়া এলাকায় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে গিয়ে মোঃ লাল মিয়া (৫০) নামে এক যাত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মোঃ লাল মিয়া শেরপুর জেলার নকলা উপজেলার হুজুরী কান্দা শেওড়াতলা গ্রামের আমজাদ আলী’র ছেলে।

জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ গামী একটি সিএনজি উল্টো পথে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক করে এতে সিএনজিটি উল্টে যায় এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও একাধিক যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

ভড়াডোবা হাইওয়ে পুলিশ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও সিএনজি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com