বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় নূরে আলম মিঠু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। নিহত নূরে আলম মিঠু ভোলা জেলার সদর উপজেলা চরনোয়াবাদ এলাকার খোরশেদ আলমের ছেলে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী আমতলী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সিডস্টোর হতে স্কয়ার মাস্টারবাড়ি যাচ্ছিলো। মহাসড়কের হবিরবাড়ি ইউনিয়নের আমতলি বাজারের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নূরে আলম মিঠু রাস্তায় ছিটকে পড়েন এ সময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় এবং সাথে থাকা অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com