শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

ভারতে এক বছর কারাভোগ শেষে দেশে ফিরলো মনির

লালমনিরহাট প্রতিনিধি॥

ভারতে কারাভোগ শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে মনিরুজ্জামান মনির (৩৬) নামে এক যুবক দেশে ফিরেছেন।

বুধবার (২২ মে) শেষ বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ। দেশে ফেরত আসা যুবক মনিরুজ্জামান মনির পাবনা জেলার সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রাসেদুল ইসলাম রাসেদ জানান, ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ২০১৭ সালের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক হন মনিরুজ্জামান মনির। এ অপরাধে ভারতীয় আদালত তাকে এক বছর এক মাস করাদন্ড প্রদান করেন। কারাভোগ শেষ হলে মনিরুজ্জামানকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজির নারী বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করেন। পরে নিয়মানুযায়ী তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com