শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ

ভারতে অবৈধভাবে প্রবেশের সময় দুই বাংলাদেশি যুবক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী বালারহাট সীমান্তে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর বেলা ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে সোহেল রানা (২৭) ও একই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে শহিদুল হক (১৬)।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি সুত্র জানায়, বুধবার রাত শেষে (বৃহস্পতিবার ভোরে) ভোরের দিকে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩১/৭ এর পাশ দিয়ে দুই যুবক বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে। এ সময় বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল চন্দ্র বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক যুবকদের ফুলবাড়ী থানায় নেওয়া হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে দুপুরের পর কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com