সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ভারতীয় ট্রাক চাপায় বাংলাদেশি গৃহবধু নিহত, আহত- ১

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাংলাদেশি ময়না বেগম (৩০) নামে এক গৃহবধু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় মিজানুর রহমান(১২) নামে তার ছেলে সন্তান গুরুতর আহত হয়।
বুধবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে বুড়িমারী স্থলবন্দর থেকে নিজ বাড়ীতে যাওয়ার পথে কামারেরহাট সোনারভিটা নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (কামার পাড়া) এলাকার আবেদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমদানীকৃত পাথর আনলোড করার জন্য একটি ভারতীয় ট্রাক বুড়িমারী স্থলবন্দর থেকে সোনারভিটা এলাকায় যাওয়ার পথে একই সড়ক হয়ে এক মোটরসাইকেল আরোহী স্ত্রী সন্তানকে নিয়ে ট্রাকটিকে ওভারটেক করছিলো। এ সময় একই দিকে যাওয়া ট্রাকটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আবেদ আলী ছিটকে পড়ে যায় এবং স্ত্রী ময়না বেগম ট্রাকের ভিতরে চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং তাঁদের ১২ বছরের ছেলে সন্তান মিজানুর রহমান গুরুতর আহত হয়। পরে গুরতর আহত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য দ্রুত নেয়া হয়।
ঘটনার পর পরই দমকল বাহিনীর কর্মী ও থানা পুলিশ গিয়ে ট্রাকের পাথর আনলোড করে লাশ উদ্ধার করে। এ সময় বুড়িমারী স্থলবন্দর সড়কের উভয় পার্শ্বে কয়েক ঘন্টা সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফিরোজ কবির সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি গৃহবধু নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভারতীয় (ডই-৭৮-১৮৫২) নম্বর ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকে চালক ও সহকারি (হেলপার) পালিয়ে যায়। তাদের আটকের জন্য পুলিশ চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com