বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় নাশরা (৩) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল ও ফারার সার্ভিসের ২২ জনের একটি টিম। সকাল পৌনে ১০টার দিকে তারা শিশু নাশরার লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূইয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচা শাহিদ হোসেন নাশরার লাশ শনাক্ত করেন।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কা বিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com