বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় জানা গেছে; তিনি হলেন- কুমিল্লার মুরাদনগর থানার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে কাউসার আলম (৩৫)।

কসবা থানার উপপরিদর্শক নুরে আলম জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কে খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালকসহ দুজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com