বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ৬ বছরের শিশু থানায়

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৬ বছরের শিশু সিয়াম বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছে। তার দাবি বাবা-মায়ের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হয়। তার কাকুতি মিনতিও বাবা-মায়ের ঝগড়া থামাতে পারে না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শোনেন। এরপর পুলিশ সিয়ামের সঙ্গে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে কখনো ঝগড়া না করার অঙ্গীকার করায়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাতবাজার নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম। রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে সরাইল থানায় উপস্থিত হয় সে। থানায় বসেই তার অভিযোগের কথা শোনে ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য পুলিশের সহযোগিতা কামনা করে।

বিষয়টি সমাধানে উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। পরে সিয়ামের উপস্থিতিতে বাবা-মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুপুরে হঠাৎ করেই শিশুটি থানায় এসে হাজির হয়। সে তার বাবা-মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা-মা জানিয়েছে তারা আর কখনো ঝগড়া করবে না। এতে সিয়ামও বেশ খুশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com