শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা। শনিবার এ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মোট তিনজন প্রার্থী নয়টি কেন্দ্রের আটটিতে ভোট গ্রহণ করা হয়। গোলোযোগের কারনে মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রে মোট ভোট দুই হাজার ৭২২টি।
আটটি কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থী ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা নৌকা প্রতীক নিয়ে নয় হাজার ২৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লিটন মৃধা পেয়েছেন তিন হাজার ৮৮৮ ভোট। মেয়র পদের অপর প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সদস্য আব্দুস শুকুর শেখ পেয়েছেন দুই হাজার ৫৮৭ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ নির্বাচনে গোলযোগের কারনে একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ওই কেন্দ্রে যে ভোট আছে সেলিম রেজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপেক্ষা বেশী ভোট পেয়েছেন।