শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বোয়ালমারীতে শিশু ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন বোয়ালমারী থানায়।

মামলার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার তরুণের নাম হরিচাঁদ মালো (২০)। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ওই শিশু তার মার সাথে নানা বাড়ি বেড়াতে আসে। ওইদিনই সকাল সাড়ে ৯টার দিকে হরিচাঁদ মালো শিশুকে চকলেটের লোভ দেখিয়ে নিজের রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটির চিৎকারে তার মা, নানিসহ আশপাশের লোকজন ছুটে এলে হরিচাঁদ পালিয়ে যান।পরে সন্ধ্যায় হরিচাঁদকে এলাকাবাসী তার বাড়ি থেকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, ধর্ষণের আসামি হরিচাঁদকে শুক্রবার (১৬ জুলাই) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com