সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর থেকে::
প্রধানমন্ত্রীর “যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের মাধ্যমে তৈরি করে দেয়া ঘর পেয়ে খুশি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৩৩১টি হতদরিদ্র, গৃহহীন পরিবার। গৃহহীন এসব মানুষেরা ঘর পেয়ে উপকৃত হয়েছেন বলে মনে করেন। আর জনপ্রতিনিধিদের প্রত্যাশা এ প্রকল্প অব্যাহত রেখে অন্য গৃহহীনদেরও গৃহ নির্মাণ করে দিয়ে প্রধানমন্ত্রীর মানবতার হাতকে আরো প্রসারিত করার।
অপরদিকে প্রশাসনের দাবী, ঘরগুলো খুবই ভালোমানের হয়েছে, যা একটি পরিারের বসবাসের জন্য উপযোগী। ফরিদপুর থেকে মো. মনিরুল ইসলাম টিটোর পাঠানো তথ্য বিস্তারিত :
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের মাধ্যমে বোয়ালমারীর ৩৩১টি পরিবারের প্রত্যেককে ২৫৬ বর্গফুট (প্রস্থ ১৫.৫ফুট ও দৈর্ঘ্য ১৬.৫ফুট) জায়গার উপরে তৈরি করে দেয়া হয়েছে একটি করে বসবাসের উপযোগী ঘর। ঘরগুলো তৈরি হয়েছে টিন আর কাঠ দিয়ে। সাথে দেয়া হয়েছে একটি বাথরুম।এক সময় যে মানুষগুলোর মাথার উপর চাল না থাকায় রোদ, বৃষ্টি আর ঝড়ে কষ্ট পেতে হতো, প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে তারা এখন রয়েছেন নিরাপত্তার মধ্যে, জানালেন উপকারভোগীরা। গৃহহীন মানুষেরা গৃহ পাওয়ায় খুশি প্রতিবেশীরাও। গ্রামের এসব দরিদ্র মানুষেরা সরকারের এমন সহযোগীতায় আবেগে আপ্লুত।
আর জনপ্রতিনিবধিরা বলেন, প্রধানমন্ত্রীর এ প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমেই বর্তমান সরকারের প্রতি আস্থা বাড়ছে জনসাধারণের। একইসাথে সরকারের নির্বাচনী অঙ্গিকারও বাস্তবায়িত হচ্ছে। তারা প্রকল্প অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রতি।
আর বোয়ালমারী উপজেলা প্রশাসনের দাবী বরাদ্দের একলক্ষ টাকায় ভালো মানের এ ঘরগুলো এরই মধ্যে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মনে করেন, এ প্রকল্প অব্যাহত রেখে আরো গৃহীনদের গৃহ নির্মাণ
করে দেয়া হলে এটা সরকারের সাফল্যকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।