শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

বোয়ালমারীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামাল শেখ (৩০) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছে।
এসময় মোটরসাইকেলে থাকা মোশাররফ নামের আরেকজন আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন)) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী আড়তের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোক্তার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, কামাল মোটরসাইকেল চালিয়ে কাদিরদী বাজার থেকে মোশাররফ নামের একজনকে নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় বোয়ালমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পিয়াজভর্তি একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয় ও সাথে থাকা মোশাররফ আহত হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করে।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, মরদেহটি পুলিশ পৌছানোর আগেই পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে। পিকআপ ও মোটরসাইকেলটি থানা হেফাজতে আনা হয়েছে। তবে পিকআপের চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com