রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

বোয়ালমারীতে নির্বাচনী সমাবেশে উন্নয়ন তুলে ধরলেন আব্দুর রহমান এমপি

ফরিদপুর প্রতিনিধি॥

বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার সমন্বয়ে গঠিত ফরিদপুর-১ আসনে নির্বচনী প্রচার প্রচারণায় মুখর প্রত্যন্ত জনপদ।

রোববার বিকালে ফরিদপুরের বোয়ালমারী পৌর বাসস্টান্ডে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি। তিনি বলেন, কোন অপশক্তিই নৌকার গতি রোধ করতে পারবে না। সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে কেউ না আসলে ব্যর্থতার দায় তাকেই বহন করতে হবে।

জনসভায় দুপুর থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলসহ সমাবেশস্থলে জড়ো হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল আলফাডাঙ্গা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার, মধুখালী আ’লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌর মেয়র সাইফুর রহমান প্রমুখ।

নিজ এলাকার উন্নয়ন চিত্র তুলে ধওে জনসভায় বক্তব্য দানকালে আব্দুর রহমান আরো বলেন, বর্তমান সরকারের আমলে আমার নির্বাচনী এলাকা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীতে স্মরণকালের উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে তিনি তুলে ধরেন, কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন স্থাপন, চন্দনা বারাশিয়া নদী পুন:খনন, প্রায় শতভাগ সড়ক পাঁকাকরণ, ঘরে ঘরে বিদ্যুতায়ন, বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ, স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন, ডাকবাংলো ভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স, ৫০০ আসন বিশিষ্ট্য অডিটোরিয়াম, গৃহহীণদের ঘর নির্মাণসহ মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক আঞ্চলিক মহাসড়কে উন্নীত করেন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com