রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বোয়ালমারীতে গরু চোর আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের মান্দারতলা মাঠ থেকে শক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে গরু চুরি করে পালানোর সময় হোসাইন শেখ (৩০) নামের এক যুবক জনতার হাতে আটক হয়েছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গরু চোরকে আটক করে।

এ সময় গরু ও চুরির কাজে ব্যবহারকৃত একটি ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে আসে। হোসাইন শেখ ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় গরুর মালিক কলিমাঝি গ্রামের মুরাদ হোসেন শুক্রবার রাতে বাদি হয়ে মামলা করেছেন। মামলা নম্বর ১৪।

মামলার আইও এসআই পলাশ কুমার দাস বলেন, ঘটনার দিন কলিমাঝি গ্রাম থেকে একটি বগনা বাছুর চুরি করে নিয়ে পালানোর সময় শেখর গ্রামের মধ্যে জনতার হাতে ধরা পড়ে হোসাইন শেখ। পরে আমাদের খবর দিলে আমরা তাকে আটক করে নিয়ে আসি। হোসাইনকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com