শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বোয়ালমারীতে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, আটক ১

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে শনিবার (৪ জুলাই) থানায় ধর্ষককে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা নম্বর ৫।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামের কালাম মোল্যার কলেজ পড়ুয়া ছেলে শাওন মোল্যা (২১) মোবাইলে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাদে ফেলে। প্রেমের সম্পর্ক গড়ে উঠার পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীকে মোবাইলে ফোন করে ছাত্রীর বাড়ির পিছনে ভেন্ডি ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করতে থাকে। এ সময় আশপাশের লোকজন তাদের দেখে আটক করে। শুক্রবার থানা পুলিশ খবর পেয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শনিবার ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ধর্ষক শাওন মোল্যাকে আসামি করে থানায় ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ শনিবার শাওনকে ফরিদপুর জেলহাজতে প্রেরণ করেন।

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় শনিবার মামলা হয়েছে। আসামিকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই ছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com