রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বোয়ালমারীতে অগ্নিকান্ডে ২০টি দোকান ভস্মিভূত

ফরিদপুর প্রতিনিধি::

বোয়ালমারীতে অগ্নিকান্ডে মালামালসহ ২০টি দোকান ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের সুত্রপাত এখনো জানাযায়নি।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ও সাতৈর বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ সাঈদুর রহমান সজল জানান, করোনা ভাইরাসের জন্য বাজারের সব দোকান বন্ধ ছিলো। হটাৎ শুনতে পাই বাজারে দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে এসে দেখি বাজারে বিভিন্ন দোকানে আগুন জলছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২০টি দোকান।

ঘটনাস্থলে উপস্থিত সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান জানান, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২০টি দোকান। এতে দোকানের ভিতরে আসবাবপত্র ও মালামালসহ কমপক্ষে দুই কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com