শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

বৈশাখী শাড়ি না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥

বাংলা বর্ষবরণের নতুন বৈশাখী শাড়ি না পেয়ে পরিবারের সাথে অভিমান করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সৃষ্টি রানী (১৩) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার মাদাতী ইউনিয়নের মৌজা শাখাতী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের শিপন রায়ের মেয়ে এবং চামটারহাট উচ্চ বিদ্যালেয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে যেতে বৈশাখী শাড়ি বায়না ধরে সৃষ্টি রানী। গরিব বাবা শিপন রায় মেয়ের সেই বায়না পুরন করতে পারেনি। বৈশাখী শাড়ি না পেয়ে রোববার দিনভর ঘরের ভিতরেই ছিল সৃষ্টি রানী। দিনভর ঘরে ভিতর বসে থাকায় রাতে তার বাবা বকাঝকা করেন। সকালেও তার সাথে তার মায়ের কথা হয়। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে সৃষ্টির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com