সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

বৈশাখী মেলার শেষ দিনে দর্শক মাতালেন মধুখালীর যাদু শিল্পী শফিকুল

শাহজাহান হেলাল ,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে বৃহত্তর ফরিদপুর জেলার সর্ববৃহত্তর মধুখালীর বৈশাখী মেলার শেষ দিনে উন্মুক্ত মঞ্চ মাতালেন মধুখালীর যাদু শিল্পী মোঃ শফিকুল ইসলাম ।

২৩ এপ্রিল রোববার রাত ৯ টায় বর্ষবরন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও মঞ্চ উপকমিটির আহবায়ক পিকু আহসান হাসিবের সঞ্চালনায় অতিথি উপস্থিত ছিলেন মধুখালী থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম একেরপর এক যাদু প্রদর্শন করে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শকদের। প্রায় দুই ঘন্টা ব্যাপি বিভিন্ন মনোমুগ্ধ যাদু প্রদর্শন করেন । যাদু শিল্পীকে সহযোগিতা করেন সুজন।
আবহাওয়ায় অনুকুলে থাকায় গভীর রাত পর্যন্ত শত শত নারীপুরুষ যাদু উপভোগ করেন। দর্শকও অকৃপন করতালী দিয়ে যাদুশিল্পীকে উৎসাহ যুগান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com