বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।
কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, দুপুরে মেহেদী হাসান বাড়িতে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।