শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

বুড়িমারী স্থলবন্দর টানা ৫ দিন ছুটির ফাঁদে

লালমনিরহাট প্রতিনিধি॥ সনাতন ধর্মপ্রিয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের আহবায়ক রুহুল আমিন বাবুল জানান, দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে সোমবার (১৫ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পর্যন্ত ভারতে শারদীয় দুর্গাৎসবের সরকারী ছুটি এবং শুক্রবার(১৯ অক্টোবর) বাংলাদেশের সাপ্তাহিক ছুটি মিলে টানা ৫দিন বন্ধ থাকছে বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (২০ অক্টোবর) থেকে যথারীতি চালু থাকবে বন্দরের সকল ধরনে কার্যক্রম। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার ছুটির সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে ইমিগ্রেশনে যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। শনিবার থেকে সচল হবে বন্দরের সকল কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com