শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ ঘোষনা

লালমনিরহাট প্রতিনিধি॥

উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের সরকারী ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে টানা ৮দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ ঘোষনা করেছেন উভয় দেশের ব্যবসায়ীরা। তবে পাসপোর্টধারী যাত্রী সাধারণের চলাচল স্বাভাবিক থাকবে।

নোটিশ অনুযায়ী, পবিত্র শবে কদর, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের সরকারী ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলে শনিবার (১ জুন) থেকে পরবর্তি সপ্তাহের শনিবার (৮ জুন) পর্যন্ত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের পন্য আমদানি রফতানি বন্ধ থাকবে। আগামী রোববার (৯ জুন) পুনরায় সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম। এ বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস্, বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশনের মাঝে পত্র বিনিময় করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন আলোচনাক্রমে ০১ জুন থেকে আগামী ০৮ জুন টানা আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই টানা আট দিন বন্ধ থাকবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান রাশেদ বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস্ সহকারি কমিশনার (এসি) আব্দুস সালাম জানান, উভয় দেশের আমদানি-রফতানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম আট দিন বন্ধ রাখবেন বলে চিঠি দিয়েছেন। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com