শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

বুড়িমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-র গুলিতে এরশাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার (৭ জুলাই) সকালে ওই উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৫ নং মেইন পিলারের ২নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত এরশাদুল হক বুড়িমারী ইসলামপুর এলাকার এছানুল হকের পুত্র বলে জানা গেছে।

এ সময় আরো দুই জন গরু ব্যবসায়ী আহত হয়েছে। পাটগ্রাম থানার ওসি মনসুর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করেন এরশাদুল হকসহ একদল গরু ব্যবসায়ী। এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যারাবান্ধা ক্যাম্পের ১৪৮ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে এরশাদুল হকসহ তিন জন গুরুত্বর আহত হলে তার সঙ্গীরা তাকে নিয়ে পালিয়ে আসে। মামলার ভয়ে এরশাদুলের পরিবার তাকে গোপনে রংপুরের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে আহত বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।

৬১- বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধীন বুড়িমারী কোম্পানির নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, আমরা নিহতের ঘটনা জেনেছি। বিএসএফের সাথে যোগাযোগ ও পতাকা বৈঠকের ব্যাপারে কথা বলার চেষ্টা চলছে।

পাটগ্রাম থানার ওসি মনসুর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অফিসার পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com