সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বীরপ্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ মারা গেছেন

কুড়িগ্রাম প্রতিনিধি::

শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বীরপ্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন তার বাবা।

এরমধ্যে গত (রবিবার) তার পেট ফুলে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তার অবস্থার উন্নতি না হলে তাকে বিকালে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার রাত সাড়ে ৯টায় জানাজা শেষে রাজীবপুরের কাচারিপাড়া গ্রামে নিজ বাড়ির সংলগ্ন তারামন বিবির কবরের পাশে দাফন করা হবে বলে জানান তাদের সন্তান আবু তাহের।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত রোগে মারা যান বীরপ্রতীক তারামন বিবি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com