মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিয়ের দাবিতে টানা দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে রয়েছেন এক প্রেমিকা। সোমবার (৫ মার্চ) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কালীস্থান বাজার এলাকার ওবায়দুলের ছেলে প্রেমিক ফারুকের বাড়িতে মেয়েটির খোঁজে যায় থানা পুলিশ।
এর আগে রোববার (৪ মার্চ) ভোর থেকে প্রেমিক ফারুকের বাড়িতে অনশন করছে প্রেমিকা মাহমুদা আক্তার ময়না।
পুলিশ ও এলাকাবাসী জানান, লালমনিরহাট সরকারী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র ফারুক(২৩) তার প্রতিবেশী মোস্তফা কামালের মেয়ে হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী মাহমুদা আক্তার ময়নার(১৭) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেম পরিনয় বিয়ে করতে রোববার (৪ মার্চ) সন্ধ্যায় সকলের অগোচরে ময়নাকে নিজ নিজ ঘরে ডেকে নেয় তার প্রেমিক ফারুক।
ভোর রাতে ফারুকের পরিবার তার ঘরে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পেলে তাৎক্ষণিক ফারুককে বাড়ি থেকে সড়িয়ে দেয় এবং তার প্রেমিকা ময়নাকে বাড়ি থেকে সড়ানোর চেষ্টা করেন। কিন্তু বিয়ে ছাড়া ওই বাড়ি ত্যাগ না করার ঘোষনা দিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে প্রেমিকা ময়না।
সোমবার (৫ মার্চ) দিনভর ময়নাকে বাড়ি থেকে সড়ানোর ব্যর্থ চেষ্টা চালায়। অবশেষে স্থানীয় একটি কুচক্রি মহলের মাধ্যমে কিছু ক্ষতিপুরন দিয়ে তাকে সড়ানোর অপচেষ্টা করলে প্রেমিকা ওই ঘরে আত্মহুতির ঘোষনা দেয় ময়না।
মেয়েকে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়েও বিয়ে না করায় ময়নার বাবা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে সোমবার দিনগত রাত ১২টার দিকে ঘটনাস্থলে আসে থানা পুলিশ।
মাহমুদা আক্তার ময়না জানান, শুধু প্রেম নয়, বিয়ের প্রলোভনে তাদের দৈহিক সম্পর্ক অনেক দিনের। ফারুক রাজি থাকলেও তার পরিবার রাজি নয়। অনশন করলে পরিবার এক সময় তাদের চার হাত এক করে দিতে বাধ্য হবে বলে প্রেমিক ফারুকের দেয়া পরামর্শে তার এ অনশন বলেও দাবি করেন প্রেমিকা মাহমুদা আক্তার ময়না।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) হরেশ্বর রায় জানান, ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে মেয়েটিকে থানায় আনা হয়েছে। অভিযোগ পাওয়া হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।