রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥
“ডায়াবেটিকস প্রতিটা পরিবারের উদ্বেগ” পতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিকস উপলক্ষে মধুখালী ডায়াবেটিকস সমিতি ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আলোজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় মধুবন মার্কেটের তৃতীয় তলায় মধুখালী ডায়াবেটিকস সমিতির সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে এবং চিকুর সাহার সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন ফরিদপুর ডায়াবেটিকস সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ আহমেদ সাইফুল্লাহ, মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হক, কাদিরদী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্যা ও প্রভাষক সঞ্জীব কুমার রায়সহ প্রমুখ।
বক্তাগন বলেন, শৃঙ্খলা মেনে চললে এ রোগ নিয়ন্ত্রণে থাকে তাই ডাবেটিকস রোগিদের শৃঙ্খলা মেনে চলার মরামর্শ দেওয়া হয়।